আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আলে খলিফা সরকারের ভাড়াটে সৈন্যরা ৫১ সপ্তাহ ধরে দেশের দিরাজ অঞ্চলে অবস্থিত ইমাম সাদিক (আ.) মসজিদে জুমআর নামায আদায়ে বাধা প্রদান করছে।
সরকারি সৈন্যরা দিরাজ এলাকাটিকে ঘিরে রেখেছে। বাহরাইনের ইসলামি বিপ্লবের নেতা এবং দেশের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শাইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর থেকে ৫১ সাপ্তাহ ধরে ইমাম সাদিক (আ.) মসজিদে জুমআর নামায আদায়ের অনুমতি দিচ্ছে না।
যে সকল মুসল্লিরা ঐ মসজিদে পৌঁছুতে সক্ষম হয়েছেন তারা ফুরাদা (জামায়াত ব্যতীত) নামায আদায় করেছেন এবং আলে খলিফা সরকারের এ অন্যায় ও বৈষম্যমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।#



